রাজকোষ শূন্য, রিজভীর ধারণা

রাজকোষ শূন্য, রিজভীর ধারণা

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ আগস্ট ২০২০ । আপডেট: ২১:০০

বাজেট ঘাটতি মেটাতে সরকার ‘রাজকোষ শূন্য করে’ দেশকে দেউলিয়া করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার তথ্য তুলে ধরে রবিবার (২৩ আগস্ট) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই অভিযোগ করেন। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই ভার্চুয়াল সংবাদ সম্মেলন হয়।

অভিযোগের সুরে রিজভী বলেন, ‘বাজেট ঘাটতি মেটাতে চলতি অর্থবছরের শুরুতেই ৪৩ দিনে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ১১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এতেই প্রমাণিত হয়- তারা রাজকোষ শূন্য করে ফেলেছে; দেশকে দেউলিয়া করেছে। রাজস্ব আহরণ কমে গেছে; রেমিট্যান্স আসা বিপুল পরিমাণে হ্রাস পেয়েছে। মেগা প্রজেক্টসহ উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের নেতাকর্মীরা বিদেশে পাচার করেছে। প্রতিদিন সংবাদপত্রের পাতায় টাকা পাচারকারী একেকজন আওয়ামী লীগ নেতার ছবি প্রকাশিত হচ্ছে।’

ফরিদপুরের ছাত্র লীগ নেতার বিরুদ্ধে অর্থপাচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জেলা পর্যায়ের ছাত্র নেতারা যদি হাজার-হাজার কোটি টাকা পাচারের সাথে যুক্ত থাকে তাহলে জাতীয় পর্যায়ে ক্ষমতাসীন গোষ্ঠীর লোকেরা কতো টাকার সমুদ্রে ভাসছেন সেটা এখন জানার বাকি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading