করোনা চিকিৎসায় প্লাজমা ব্যবহারের অনুমোদন দিলো এফডিএ

করোনা চিকিৎসায় প্লাজমা ব্যবহারের অনুমোদন দিলো এফডিএ

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৪৫

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য প্লাজমা চিকিৎসার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিসট্রেশন (এফডিএ)। ফলে এখন থেকে করোনা রোগীদের দেহে প্লাজমা দেওয়া যাবে। খবর বিবিসির।

এই পদ্ধতিতে করোনা থেকে সেরে উঠেছে এমন ব্যক্তির দেহে এন্টিবডি তৈরি হওয়ার পর তার দেহ থেকে প্লাজমা নিয়ে করোনায় আক্রান্ত ব্যক্তিকে দেওয়া হয়। এতে করে আক্রান্ত ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে ৭০ হাজারের বেশি মানুষ প্লাজমা গ্রহণ করে সুস্থ হয়ে উঠেছে।

এ নিয়ে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ ধরনের চিকিৎসার মাধ্যমে মৃতের হার ৩৫ শতাংশ কমে যাবে। মাত্র একদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, রাজনৈতিক কারণে ভ্যাকসিন উন্নয়নের কাজ ব্যাহত করছে এফডিএ।

ট্রাম্প বলেন, দীর্ঘ সময় ধরে আমি এটাই খুঁজছিলাম। এই ঐতিহাসিক ঘোষণা দিতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। তিনি বলেন, চীনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধে অনেকের জীবন বাঁচানো সম্ভব হবে।

তিনি প্লাজমা চিকিৎসাকে একটি শক্তিশালী থেরাপি হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এমন লোকজনকে তিনি প্লাজমা দেওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

গত কয়েক মাসের সংগ্রহীত তথ্যের ভিত্তিতে দেখা গেছে প্লাজমা থেরাপি নিরাপদ। ফলে অনেক দেশই ইতোমধ্যেই করোনার চিকিৎসায় প্লাজমা ব্যবহার শুরু করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading