গাইবান্ধায় ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক পানিতে

গাইবান্ধায় ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক পানিতে

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ আগস্ট ২০২০ । আপডেট: ১০:০৪

গাইবান্ধার বাদিয়াখালি-উদিয়াখালি-কালিরবাজার সড়কের থালুয়া বেইলি ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক পানিতে পড়ে গেছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের থালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

এতে ওই ট্রাকের চালক নিখোঁজ রয়েছেন৷যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফুলছড়ি উপজেলার সঙ্গে কয়েকটি ইউনিয়নের ৷

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এই বেইলি ব্রিজটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে৷ ট্রাকে অতিরিক্ত সিমেন্ট নেয়ার ফলে বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে৷ নিখোঁজ ট্রাকচালককে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading