দেশে করোনায় আক্রান্ত ৩ লাখ ছুঁইছুঁই, মৃত্যু ৪ হাজার প্রায়

দেশে করোনায় আক্রান্ত ৩ লাখ ছুঁইছুঁই, মৃত্যু ৪ হাজার প্রায়

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:১০

দেশে করোনায় আক্রান্ত রোগী সংখ্যা তিন লাখ ছুঁইছুঁই করছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৪৮৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত রোগী শনাক্ত হলো ২ লাখ ৯৭ হাজার ৮৩ জন।

এদিকে, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত একদিনে দেশে করোনা বা কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪২ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেলেন ৩ হাজার ৯৮৩ জন।

সোমবার (২৪ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন। এ পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৫৬ হাজার ৩৮টি। মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading