পুঁজিবাজারে সূচক ও লেনদেনের পতন

পুঁজিবাজারে সূচক ও লেনদেনের পতন

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৫৩

গত দিন সামান্য উত্থান হলেও সোমবার (২৪ আগস্ট) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

জানা গেছে, সূচকের পাশাপাশি এদিন কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

দিনশেষে সোমবার ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১০৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, দর কমেছে ৩২৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির। টাকার অংকে এদিন লেনদেন হয়েছে ৭২৯ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকা। যা আগের দিন থেকে ২০৮ কোটি ৬২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯৩৭ কোটি ৯৮ লাখ টাকার।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৮২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬০টির, কমেছে ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। আজ সিএসইতে ৩০ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading