করোনার র‌্যাপিড টেস্ট অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

করোনার র‌্যাপিড টেস্ট অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৭:৩০

করোনার অ্যান্টিবডি টেস্টের অনুমোদন এই মুহূর্তে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে করোনার অ্যান্টিজেন টেস্ট অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, ‘এই মুহূর্তে র‌্যাপিড টেস্ট অনুমোদন দেওয়া হবে না।’ সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোভিড-১৯ প্রতিরোধে তাইওয়ান এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের দেওয়া মেডিক্যাল আইটেম ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে জানা যায় করোনা থেকে যারা সুস্থ হয়েছেন তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। আর অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে দেখা হয়- বর্তমানে রোগীর শরীরে করোনাভাইরাস রয়েছে কিনা। আর দ্রুততম সময়ে এই টেস্টগুলো করাটাকে বলা হচ্ছে র‌্যাপিড টেস্ট।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading