করোনাক্রান্ত হয়ে আকিজ গ্রুপের পরিচালকের মৃত্যু

করোনাক্রান্ত হয়ে আকিজ গ্রুপের পরিচালকের মৃত্যু

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ । আপডেট: ১০:৪০

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের মেঝ ছেলে শিল্পপতি শেখ মমিন উদ্দিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি চামড়া শিল্পপ্রতিষ্ঠান এসএএফ’র ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও আকিজ গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। যশোর-১ আসনের সরকার দলীয় সাংসদ শেখ আফিল উদ্দিনের ভাই ছিলেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে এসএএফ’র জেনারেল ম্যানেজার আবুল ইসলাম জানান, ১২ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে ঢাকার মগবাজারে অবস্থিত আদ্ব-দীন হাসপাতালে ভর্তি হন শেখ মমিন উদ্দিন। সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান তিনি (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি স্ত্রী, ৩ মেয়ে, এক ছেলেসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

শেখ মমিন উদ্দিন রাজঘাট জাফরপুর হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন। খুলনা বিএল কলেজ থেকে বিএসসি পাশ করে ইংল্যান্ডে যান। সেখানকার নর্থ হ্যামটন বিশ্ববিদ্যালয় থেকে লেদার টেকনোলজিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। আশির দশকে মোমিন উদ্দিন অভয়নগর উপজেলার তালতলার পরিত্যক্ত এসএএফ চামড়া কারখানার দায়িত্ব নেন।

এরপর তিনি রুগ্ন কারখানাটিকে আধুনিকীকরণ করে দেশের শ্রেষ্ঠ চামড়া কারখানায় পরিণত করেন। ২০০৯, ২০১০, ২০১১ সালে চামড়া ও চামড়াজাত পণ্য বিদেশে রফতানির জন্য তিনি জাতীয় রফতানি ট্রফি (স্বর্ণ) অর্জন করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading