স্থাপনায় ডেঙ্গুর প্রজননস্থল: ডিএসসিসি’র ৭ মামলা

স্থাপনায় ডেঙ্গুর প্রজননস্থল: ডিএসসিসি’র ৭ মামলা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৫৯

স্থাপনায় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের ও ৭৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

ডিএসসিসি এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত সপ্তম দিনের চিরুনি অভিযানে মোট ৮৭টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে।

ডিএসসিসি’র ৩টি ভ্রাম্যমাণ আদালত সোমবার (২৪ আগস্ট) অঞ্চল-১ এ ১৬ নং ওয়ার্ডের কলাবাগান এলাকা, অঞ্চল-২ এ ৫ নং ওয়ার্ডের রাজারবাগ ও সবুজবাগ এলাকা এবং অঞ্চল-৩ এ হাজারীবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল, অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ও অঞ্চল-৩ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ৩২টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ৪টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায় বিধায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল ৪টি মামলা দায়ের করেন ও ৬২ হাজার টাকা জরিমানা আদাঢ করেন। অভিযানকালে ৪টি স্থাপনায় মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় ৪টি স্থাপনার মালিকদেরকে সতর্ক করা।

অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ১৫টি স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ১টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল ও ১টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ খুঁজে পায়। এ সময় ১টি মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা করেন অঞ্চল-২ এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান।

একই সাথে অঞ্চল-৩ এ ভ্রাম্যমাণ আদালত ৪০টি স্থাপনা পরিদর্শন করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত ২টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল এবং ৮টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশে খুঁজে পায়। এ সময় ২টি মামলা দায়ের ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় ১৩ স্থাপনার মালিকদেরকে দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য সতর্ক করেন। -বাসস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading