দক্ষিণ আফ্রিকায় ১৩৯ বছরের পুরোনো মসজিদে আগুন (ভিডিও)

দক্ষিণ আফ্রিকায় ১৩৯ বছরের পুরোনো মসজিদে আগুন (ভিডিও)

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ । আপডেট: ১২:৪২

দক্ষিণ আফ্রিকার দুরবান শহরে অবস্থিত ১৩৯ বছরের পুরোনো একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (২৪ আগস্ট) গ্রে স্ট্রিট নামের ওই মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত অন্যতম বৃহৎ এই মসজিদে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। সাউথ আফ্রিকান মুসলিম নেটওয়ার্কের চেয়ারম্যান ফয়সাল সুলাইমান জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগে ত্রুটি থেকেই হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফয়সাল সুলাইমান বলেন, এটা সম্ভবত দুর্ঘটনাবশত হয়েছে। ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন তিনি।

ওই মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর এখনও নিশ্চিত নয়। অগ্নিকাণ্ডের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা গেছে লোকজন মসজিদের কাছে জড়ো হয়েছে। দুইতলা বিশিষ্ট মসজিদ ভবনে আগুন জ্বলছে। খবর এএফপি’র।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading