দেশে করোনায় মৃত্যু ৪ হাজার ছাড়ালো

দেশে করোনায় মৃত্যু ৪ হাজার ছাড়ালো

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:৫০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ৪ হাজার ২৮ জনের মৃত্যু হলো। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৪৫ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৯৮ শতাংশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮১ জন এবং এখন পর্যন্ত ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৩৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৮৮টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৪ লাখ ৭০ হাজার ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৩ জন নারী। এখন পর্যন্ত ৩ হাজার ১৬৯ জন পুরুষ এবং ৮৫৯ জন নারী মারা গেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading