করোনা: বাগেরহাট জেলা আ. লীগের সাবেক সা. সম্পাদকের মৃত্যু
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ আগস্ট ২০২০ । আপডেট: ১০:০০
করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফকির মো. মনসুর আলী (৭৫)।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত (একটানা ২০ বছর) তিনি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন ফকির মো. মনসুর আলী। আওয়ামী লীগকে জেলাব্যাপী সাংগঠনিক ভাবে শক্তিশালী করার পাশাপাশি এরশাদবিরোধী আন্দোলনে বাগেরহাটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একাধিক বার তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সূত্র – বাংলা ট্রিবিউন।

