বে-লিজিংয়ের লভ্যাংশ ঘোষণা
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ আগস্ট ২০২০ । আপডেট: ১০:২৫
লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্যে লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৭.৫ শতাংশ নগদ ও ২.৫ শতাংশ বোনাস লভ্যাংশ। মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সক্রান্ত ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচিত বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস (Consolidated EPS) হয়েছে ১ টাকা ০৯ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৬০ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭০ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৪৮ পয়সা।
আগামী ২৯ অক্টোবর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ সেপ্টেম্বর।

