স্বামীসহ দক্ষিণ সুনামগঞ্জের ইউএনও করোনায় আক্রান্ত

স্বামীসহ দক্ষিণ সুনামগঞ্জের ইউএনও করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:২৫

স্বামীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার শাম্মী।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপিত পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে।

তিনি আরও জানান, জ্বরসহ করোনার উপসর্গ থাকায় সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট পাঠানো হলে গতকাল রাতে নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত পাওয়া যায়।

বর্তমানে তিনি তার সরকারি বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন। -ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading