ইন্ডিয়ায় পাচারকালে যশোর থেকে ১১ মণ ইলিশ জব্দ
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:৪০
ইন্ডিয়ায় পাচারের সময় যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে সাড়ে ১১ মণ ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে মাছগুলো জব্দ করলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়। আটক ইলিশের আনুমানিক মূল্য ৪ লাখ ৬০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর এলাহী জানান, ইন্ডিয়ায় পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে গোগা সীমান্ত এলাকা থেকে সাড়ে ১১ মণ ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ মাছগুলো কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গোগা গ্রামের একটি এতিম খানায় শিশুদের দেয়া হয়েছে। – ইউএনবি।

