দুদকের মামলায় বিডিনিউজ সম্পাদকের আগাম জামিন

দুদকের মামলায় বিডিনিউজ সম্পাদকের আগাম জামিন

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:২৯

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। ‘অসাধু উপায়ে’ সম্পদ অর্জনের অভিযোগে গত ৩০ জুলাই এই মামলাটি করে দুদক। তৌফিক ইমরোজ খালিদী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে বুধবার (২৬ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ ৮ সপ্তাহের আগাম জামিনের আদেশ দেয়। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, মমতাজ উদ্দিন মেহেদী, মাহবুব শফিক।

২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারায় দায়ের করা মামলাটির এজাহারে বলা হয়েছে, তৌফিক ইমরোজ খালিদী চারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার ‘বৈধ কোনো উৎস’ দুদক পায়নি। ‘ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে’ তিনি ওই টাকা অর্জন করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

অবশ্য তৌফিক ইমরোজ খালিদী শুরু থেকেই বলে আসছেন, যে অভিযোগ তার বিরুদ্ধে করা হচ্ছে তা ‘একেবারেই ভিত্তিহীন’। তিনি সব সময় নিয়ম মেনে চলার চেষ্টা করেছেন এবং কোনো ‘অবৈধ সম্পদ’ তার নেই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading