বেড়েছে সূচক, কমেছে লেনদেন

বেড়েছে সূচক, কমেছে লেনদেন

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:০২

বুধবার (২৬ আগস্ট) সপ্তাহের ৪র্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় সামান্য লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ১২৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৮ পয়েন্ট বেড়েছে। দিনভর লেনদেন হওয়া ৩৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৮টির, দর কমেছে ১০৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৩টির। বুধবার ডিএসইতে ৭৮৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২ কোটি ৩১ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৭৮৬ কোটি ১ লাখ টাকার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩১ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে এদিন ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১১২টির দর বেড়েছে, কমেছে ১০২টির। আর ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading