জাতীয় কবির ৪৪তম মৃত্যুবার্ষিকীতে আ.লীগের কর্মসূচি
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:৪০
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (২৭ আগস্ট)। এ উপলক্ষে এদনি সকাল সাড় ৯টায় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। বুধবার (২৬ আগস্ট) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, এ উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। এ সময়ে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগণ যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

