পদ্মা সেতুর কাজ ‘২০২২ সালে শেষ হতে পারে’: অর্থমন্ত্রী

পদ্মা সেতুর কাজ ‘২০২২ সালে শেষ হতে পারে’: অর্থমন্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:১০

দেশের সর্ববৃহৎ পদ্মা সেতুর কাজ ২০২২ সালে শেষ হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২৬ আগস্ট) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুস্তফা কামাল বলেন, ২০২২ সাল পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের কাজ বাড়ানো হয়েছে। এর আগে এই সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের মধ্যে। সেভাবেই কাজ এগুচ্ছিলো। কিন্তু করোনাভাইরাস সবকিছু ওলট-পালট করে দিয়েছে। তিনি জানান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতু ও নদী শাসন কাজ তদারকির জন্য কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট নিয়োগের চুক্তিমূল্য অনুমোদন হয়েছে। প্রকল্পের মূল্য ধরা হয়েছে ৩৪৮ কোটি ১ লাখ ৩২ হাজার ৫৫১ টাকা।

অর্থমন্ত্রী জানান, সভায় ২০২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), ইবতেদায়ি ও দাখিল স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই সরবরাহের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading