জোয়ারে ধসে গেল ইলিশা লঞ্চঘাটের পল্টুন

জোয়ারে ধসে গেল ইলিশা লঞ্চঘাটের পল্টুন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৩০

বৈরী আবহাওয়ার কারণে বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে ভোলায় দমকা হাওয়া ও ঝড়ো বাতাসসহ থেমে থেমে বৃষ্টি হয়েছে। উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদী। ধসে পড়েছে ইলিশা লঞ্চঘাটের পল্টুন।

স্থানীয়রা জানান, সকাল থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টির সাথে মেঘনা নদী উত্তাল হয়ে উঠে। এ সময় জোয়ারে ইলিশা লঞ্চ ও ফেরিঘাট প্লাবিত হয়। ঢেউয়ের আঘাতে ফেরিঘাটের সংযোগ সড়ক যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনি লঞ্চঘাটের পল্টুন ধসে ডুবে যায়।

নদী উত্তাল থাকায় ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানান ঘাটের ব্যবস্থাপক কেএম এমরান।

ফেরি চলাচলবন্ধ হয়ে যাওয়ায় উভয় প্রান্তে কয়েক শ যানবাহন আটক পড়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading