ঝিনাইদহে নতুন করে করোনায় আক্রান্ত ৪১ জন

ঝিনাইদহে নতুন করে করোনায় আক্রান্ত ৪১ জন

খাইরুল ইসলাম নিরব । উত্তরদক্ষিণ
ঝিনাইদহ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০। আপডেট: ১৪:৪৫

ঝিনাইদহে নতুন করে আরও ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৫৬২ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে গত ২২, ২৩ ও ২৪ তারিখের আংশিক নমুনার মধ্যে ১১২ টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪১ টি পজেটিভ।

আক্রান্তদের মধ্যে – সদর উপজেলায় ৩০ জন, কালীগঞ্জ উপজেলায় ৩ জন, শৈলকুপা উপজেলায় ৩ জন, হরিনাকুন্ডু উপজেলায় ৪ জন এবং কোটচাদপুর উপজেলায় ১ জন। আক্রান্ত ১৫৬২ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৯৮৭ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৩ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading