দেশে করোনায় নতুন আক্রান্ত ২৪৩৬, মৃত্যু ৪৫ জন
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:৩০
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৪৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪ হাজার ১২৭ জন। আর এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে মোট ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনের শরীরে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৩৮৫টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৭৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৪৫৮ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৪ জন এবং নারী ১১ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪২ জন ও বাড়িতে ৩ জন।

