ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার লেনদেন
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০। আপডেট: ১৬:১৮
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ২০ লাখ ৬০ হাজার ৮৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫১ কোটি ৯৮ লাখ টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের। সাউথইস্ট ব্যাংক ৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর তৃতীয় স্থানে থাকা গ্রামীণফোন ৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে – অগ্নি সিস্টেমস, অগ্রণী ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ড্যাফোডিল কম্পিউটার্স, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ইফাদ অটোস, কোহিনুর কেমিক্যাল,এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এম.এল ডাইং,এমটিবি, এনসিসি ব্যাংক, ন্যাশনাল টি কোম্পানি, ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রেনেটা, সী পার্ল, সিঙ্গারবিডি, স্কয়ার ফার্মা,স্ট্যান্ডার্ড সিরামিক ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

