আমিরাতে কুড়িয়ে পাওয়া ২৪ লাখ টাকা ফেরত দিলেন ফেনীর সুমন

আমিরাতে কুড়িয়ে পাওয়া ২৪ লাখ টাকা ফেরত দিলেন ফেনীর সুমন

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ । আপডেট: ১২:১৫

গত বুধবার আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মোছাফ্ফাতে পরিত্যক্ত একটি গাড়ির সিটের নিচে প্রায় ২৪ লাখ টাকা কুড়িয়ে পান প্রবাসী ব্যবসায়ী মুহাম্মদ মহসিন সুমন। টাকা পাওয়ার পর তিনি আবুধাবি পুলিশ স্টেশনে গিয়ে জমা দেন এবং টাকার প্রকৃত মালিককে টাকা ফিরিয়ে দিতে অনুরোধ করেন। এত টাকা কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দেয়ায় বাংলাদেশি প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন আবুধাবি পুলিশ প্রশাসন। আরব আমিরাতের প্রবাসীদের মুখেও এখন এই বাংলাদেশির সততার গল্প। সুমনের বাড়ি ফেনী জেলার দাগন ভূঁইয়া থানার দেবরামপুরে।

এ নিয়ে মহসিন সুমন জানান, যেহেতু গাড়িটি রিকভারিতে করে আমার গ্যারেজে এসেছে তাই টাকার মালিককে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। টাকার মালিকের জন্য আমি একদিন অপেক্ষা করেছিলাম। কিন্তু কেউ আসেনি। তাছাড়া টাকাগুলো এত বেশি পুরাতন ছিল যে, দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে সেগুলো সিটের নিচে পড়েছিল। পর দিন পুলিশ স্টেশনে গিয়ে টাকা জমা দিয়ে দিই। পুলিশ আমার সব তথ্য রেখেছে। প্রকৃত মালিককে খুঁজে পেলে আমাকে ডেকে তার হাতে টাকা তুলে দিবেন বলে জানিয়ে আবুধাবি পুলিশ।

মুহাম্মদ শাহজাহান চৌধুরী রনি নামের এক আবুধাবি প্রবাসী গণমাধ্যমকে জানান, মহসিন সুমনের আল আরাফাত কার ওয়াশ ব্যবসা প্রতিষ্ঠানের বয়স বিশ বছর। প্রায় সময় গ্রাহকের ফেলে যাওয়া আমানত ফিরিয়ে দিয়ে তারা এ ধরনের সততার অনেক নজির রেখেছে এবং সুনামের সাথে ব্যবসা করছে। আবুধাবির মোছাফ্ফাতে ২টি কার ওয়াশ, স্পেয়ার পার্টসসহ মুহাম্মদ মহসিন সুমনের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

তিনি আরও বলেন সুমনের সততার কারণে আমরা প্রবাসীরা গর্বিত ও আনন্দিত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading