হিলিতে করোনায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
মোসলেম উদ্দিন । উত্তরদক্ষিণ
হিলি (দিনাজপুর): শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:০৫
দিনাজপুরের হিলিতে করোনায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার (খাদ্যসামগ্রী) বিতরণ করেছেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকির হোসেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে হাকিমপুর (হিলি) উপজেলা হলরুমে করোনায় ক্ষতিগ্রস্থ ৫০ জন আদিবাসী নারীর এই সব খাদ্য সামগ্রী দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ও হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন।

