সাংবাদিক রাহাত খান আর নেই
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ । আপডেট: ২১:৫০
খ্যাতিমান কথা সাহিত্যিকও বিশিষ্ট সাংবাদিক রাহাত খান আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় তিনি তার ইস্কাটন গার্ডেনের বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ হন। এ তথ্য নিশ্চিত করেছেন ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ।
তিনি জানান, জ্যেষ্ঠ সাংবাদিক রাহাত খান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বারডেমের হিমঘরে তার মরদেহ রাখা হবে। প্রয়াতের শেষ ইচ্ছে অনুযায়ী বুদ্ধিজীবী কবরস্থানে আগামীকাল শনিবার দাফন করা হবে।
এই খ্যাতিমান কথা সাহিত্যিক-সাংবাদিকের মৃত্যুতে প্রেসক্লাস সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাজ্জাদ আলম খান তপুসহ সাংবাদিক নেতারা গভীর শোক জানিয়েছেন।

