ভ্যাকসিন এলে মাস্ক পরতে হবে না: স্বাস্থ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ । আপডেট: ২২:১০
দেশে ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন এলে সামনের দিনগুলোতে আর মাস্ক পরতে হবে না।’ শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা করোনায় আর একজনেরও মৃত্যু চাই না। যদিও এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কম। যেখানে ইন্ডিয়ায় ৭০ হাজার মানুষ মারা গেছেন, আমেরিকায় ২ লাখ। সেখানে বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে ৪ হাজার মানুষ মারা গেছেন, ২ লাখ সুস্থ হয়েছেন।’

