ঢাকা ব্যাংকের বোনাস বিওতে জমা
উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ আগস্ট ২০২০ । আপডেট: ১২:০৫
লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেড।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে গত ২৭ আগস্ট বিও হিসাবে পাঠিয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।

