সপ্তাহজুড়ে শেয়ার দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

সপ্তাহজুড়ে শেয়ার দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ আগস্ট ২০২০ । আপডেট: ১১:৫৭

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৪ দশমিক ৩৯ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৪২ লাখ ২২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৮ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে, ফার্স্ট ফাইন্যান্স। কোম্পানিটির দর কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ লাখ ২২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ লাখ ৪ হাজার ৪০০ টাকা। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা আলহাজ টেক্সটাইলের দর কমেছে ১২ দশমিক ২৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬২ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ লাখ ২৪ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – বিকন ফার্মাসিউটিক্যালসের ১১ দশমিক ৯৯ শতাংশ, প্রগ্রেসিভ লাইফের ১০ দশমিক ৬৬ শতাংশ, ফ্যামেলি টেক্সর ৯ দশমিক ৬৮ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ৯ দশমিক ৬৮ শতাংশ, তুং হাই নিটিংয়ের ৯ দশমিক শূন্য ৯ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৮ দশমিক ৫৯ শতাংশ এবং আইসিবি ইসলামী ব্যাংকের ৮ দশমিক ৫৭ শতাংশ দাম কমেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading