রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় রাস্তায় কর্মরত শ্রমিক নিহত

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় রাস্তায় কর্মরত শ্রমিক নিহত

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:২৫

রাস্তায় কাজ করার সময় রাজধানীর শ্যামপুরের জুড়াইনে প্রাইভেটকারের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছে। নিহত মো. আপন (১৮) নীলফামারীর বাদশা মিয়ার ছেলে।

জানা গেছে, রবিবার (৩০ আগস্ট) বিকালে জুরাইন পোস্তগোলা টোল প্লাজার সামনে রাস্তায় প্লাস্টিকের প্লাম্বার ব্যারিকেড দিয়ে আপন ও অন্যান্য শ্রমিকরা রাস্তা পরিষ্কারের কাজ করছিল। এ সময় একটি দ্রুতগামী প্রাইভেটকার ব্যারিকেডে ভেদ করে আপনকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ পরিদর্শক বাচ্চু ভূঁইয়া।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading