বাংলাদেশি তরুণ অভিনেত্রী’র আত্মহত্যা

বাংলাদেশি তরুণ অভিনেত্রী’র আত্মহত্যা

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:০৩

সবে মাত্র শুরু করেছিলেন শোবিজে পথচলা, শুরুতেই নিজের লুক দিয়ে দর্শক মন জয় করেতে শুরু করেছিলেন, আর ঠিক তখনই তার আত্মহত্যা‘র খবর। আত্মহত্যা করেছেন তরুণ মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস। অথচ গত ২৬ আগস্ট একটি নাটকের শুটিং করছিলেন।

‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’- এয়ারটেলের বিজ্ঞাপনে দিয়ে পরিচিত লাভ করেন লরেন। এয়ারটেলের টানা কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় চলে আসেন তিনি। মিউজিক ভিডিওতেও দারুণ করছিলেন তিনি। ‘ঘোর’ শিরোনামে তপু খান ও কণার একটি দ্বৈত গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি। এছাড়াও ‘তোমার পিছু ছাড়বো না’ শিরোনামের একটি গানের মডেল হয়ে বেশ আলোচনায় আসেন।

লরেনকে দেখা গেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‌‘অমর প্রেম’-এ। সর্বশেষ গত ২৬ আগস্ট তিনি অপূর্ব, তাসনিয়া ফারিনদের সঙ্গে সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নাটকের শুটিংয়ে শুটিংয়ে অংশ নিয়েছিলেন।

জানা গেছে, রাজধানীর কালাচাঁদপুরের বারিধারা এলাকার নিজেদের বাসায় রবিবার (৩০ আগস্ট) আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই তরুণী।

তবে কী কারণে তিনি আত্মঘাতী হলেন, এ বিষয়ে কিছুই জানা যায়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading