দেশে নতুন আক্রান্ত মৃত্যু ৩৩ জন, সুস্থ ২৯৮০

দেশে নতুন আক্রান্ত মৃত্যু ৩৩ জন, সুস্থ ২৯৮০
করোনা (কোভিড-১৯) ভাইরাস

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ আগস্ট ২০২০ । আপডেট: ১৭:১৫

দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩৩ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৯৮০ জন। আগের দিনের চেয়ে সোমবার (৩১ আগস্ট) ৯ জন কম মৃত্যুবরণ করেছেন। রবিবার করোনায় ৪২ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ২৮১ জন। করোনা শনাক্তের বিবেচনায় সোমবার মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪ হাজার ৮৮৭ জন।

অপরদিকে, গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৪৫৪ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ১৭৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে এদিন ২৭৭ জন বেশি শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৪৬ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৫০ হাজার ২০৩ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ১৯ শতাংশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading