যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম

যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ আগস্ট ২০২০ । আপডেট: ২১:৩০

৪১টি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিকে সর্বসম্মতভাবে যমুনা গ্রুপের চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম বাবুলের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হলেন তার স্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম। সোমবার (৩১ আগস্ট) দৈনিক যুগান্তর ও যমুনা গ্রুপের সূত্র এ তথ্য জানিয়েছে।

তিনি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক যুগান্তরের প্রকাশক ও বর্তমানে জাতীয় পার্টি থেকে সংরক্ষিত নারী আসনের এমপি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading