সালমা ইসলামকে জাপা চেয়ারম্যানের ‘অভিনন্দন’

সালমা ইসলামকে জাপা চেয়ারম্যানের ‘অভিনন্দন’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৬:২৫

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এডভোকেট সালমা ইসলাম এমপি যমুনা গ্রুপের নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে ‘অভিনন্দন’ জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, এডভোকেট সালমা ইসলাম-এর নেতৃত্বে যমুনা গ্রুপ আরো এগিয়ে যাবে। ৪২টি শিল্প প্রতিষ্ঠান থেকে যমুনা গ্রুপের ব্যপ্তি আরো প্রসারিত হবে। দেশের অর্থনীতিতে যমুনা গ্রুপ যে অবদান রেখেছে, তা ভবিষ্যতে আরো উজ্জ্বল হবে। পাশাপাশি দেশের শিল্প বিকাশের মাধ্যমে বেকারত্ব দূর করতে অগ্রণী ভুমিকা রাখবে যমুনা গ্রুপ।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো আশা প্রকাশ করে বলেন, দেশের গণমাধ্যমে যমুনা গ্রুপের প্রতিষ্ঠানগুলো- দৈনিক যুগান্ত ও যমুনা টিভি গণতন্ত্র, মানবাধিকার এবং সুশাসন নিশ্চিতে আগের মতোই বলিষ্ঠ ভূমিকা পালন করবে। অভিনন্দন বার্তায় যমুনা গ্রুপের নতুন চেয়ারম্যান এডভোকেট সালমা ইসলাম-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এডভোকেট সালমা ইসলাম এমপি যমুনা গ্রুপের নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading