পর্নো তারকা জেরেমি’র বিরুদ্ধে ধর্ষণের আরও অভিযোগ

পর্নো তারকা জেরেমি’র বিরুদ্ধে ধর্ষণের আরও অভিযোগ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৮:১০

সতেরোশোর বেশি প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ছবির অভিনেতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ২৫০ বছর পর্যন্ত সাজা হতে পারে। ব্লু ফিল্ম হিসেবে পরিচিত প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ছবির অভিনেতা পর্নো তারকা রন জেরেমির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি ১৩ জন নারীকে ধর্ষণ ও তাদের ওপর যৌন সহিংসতা চালিয়েছেন। তাদের মধ্যে ১৩ বছরের এক কিশোরীও রয়েছে। লস অ্যাঞ্জেলসের সরকারি আইনজীবীরা এই তথ্য জানিয়েছেন।

আইনজীবীরা বলছেন, ওই যৌন সহিংসতার ঘটনা ঘটেছে ২০০৪ সালের দিকে। ৬৭ বছরের এই পর্নো অভিনেতার বিরুদ্ধে এর আগে ২০১৪ সাল থেকে ২০১৯ সালের মধ্যে ৪জন নারীকে ধর্ষণ অথবা হামলার অভিযোগ রয়েছে। পর্নোগ্রাফির জগতে রন জেরেমি খুব বড় একটি নাম, যিনি ৪০ বছর ধরে ১৭০০’র বেশি প্রাপ্ত বয়স্কদের জন্য নির্মিত পর্নো মুভিতে অভিনয় করেছেন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, অভিযোগ প্রমাণিত হলে এই পর্নো অভিনেতার ২৫০ বছর পর্যন্ত সাজা হতে পারে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। রন জেরেমির আসল নাম রোনাল্ড জেরেমি হায়াত। তাকে গত জুন মাসে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে, তিনি ২৫ ও ৩০ বছর বয়সী দু’জন নারীকে ধর্ষণ করেছেন। এছাড়া আরও ৩৩ ও ৪৬ বছরের আরও দুজন নারীর ওপর হামলা করেছেন।

সেই সময় এসব অভিযোগ নাকচ করে তার আইনজীবী বলেছিলেন যে, তার মক্কেল ‘৪ হাজারের বেশি নারীর উপপতি’ এবং ‘নারীরাই তার প্রতি নিজেকে বিলিয়ে দেয়’। তবে লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, তাকে আদালতে হাজির করার পরবর্তী কয়েক দিনে তার বিরুদ্ধে যৌন সহিংসতার আরও কিছু অভিযোগ পেয়েছেন আইনজীবীরা।

নতুন অভিযোগের মধ্যে রয়েছে ১৩ জন নারীর ওপর অন্তত ২০ বার ধর্ষণ এবং যৌন হামলার মতো অভিযোগ। ভুক্তভোগীদের বয়স হবে ১৫ থেকে ৫৪ বছর। সর্বশেষ যৌন হামলার ঘটনা ঘটেছে চলতি বছর নববর্ষের দিনে হলিউডের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে।

২০১৭ সালে রোলিং স্টোন ম্যাগাজিন প্রতিবেদন প্রকাশ করে যে, রন জেরেমির বিরুদ্ধে অনেক নারী যৌন অসদাচরণের অভিযোগ এনেছেন, যার মধ্যে রয়েছে আপত্তিকর স্পর্শ, ডিজিটাল মাধ্যমে যৌন হয়রানি এবং যৌন হামলা। তবে ম্যাগাজিনকে তিনি বলেছিলেন যে, ‘তিনি কখনোই কাউকে ধর্ষণ করেননি।’

সবচেয়ে বেশি পর্নোগ্রাফিতে অভিনয় করার জন্য শ্রেষ্ঠ পর্নো অভিনেতা হিসেবে গিনেজ বুকের রেকর্ডে নাম উঠেছে রন জেরেমির। ২০০১ সালে তাকে নিয়ে একটি তথ্যচিত্রও তৈরি করা হয়। বেশ কিছু কম্পিউটার গেম, হলিউডের সিনেমা এবং মিউজিক ভিডিওতেও তিনি অভিনয় করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading