পাবনা-৪ আসনে বিএনপি’র প্রার্থী হাবিব

পাবনা-৪ আসনে বিএনপি’র প্রার্থী হাবিব

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১০:২০

পাবনা-৪ আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিবকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার শেষে এ সিদ্ধান্ত নেয় দলটি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

দলের মনোনয়ন পেয়ে সাংবাদিকদের হাবিবুর রহমান হাবিব বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে, নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ, দলের কাছে কৃতজ্ঞ। গণতন্ত্র উদ্ধারের যে সংগ্রাম চলছে, এই সংগ্রামে আমি পাবনা-৪ আসনে নির্বাচনের মধ্য দিয়ে অংশ নেবো।’ নিজের এলাকার ভোটারদের প্রতি অগ্রিম শুভেচ্ছা জানিয়ে হাবিব বলেন, ‘এই করোনার মধ্যেও নির্বাচনে ভোটাররা আসবেন। গণতন্ত্র উদ্ধারের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে পাবনা-৪ আসনের ভোটাররা ভূমিকা রাখবেন, ভোট দেবেন বলে আশা করি।’

আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২ এপ্রিল সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading