‘আন্দোলনের হুমকি না দিয়ে সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন’
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৪:৩২
রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে পার্লামেন্টে বিরোধীদলের পরামর্শ দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ২০২৬ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘যুদ্ধের কারণে এসব সমস্যা হচ্ছে। সরকার সমাধানের চেষ্টা করছে।’
একই অনুষ্ঠানে সড়ক ও রেলপথ মন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘শুধু অবকাঠামো ও অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ না রেখে, জুলাইয়ের চেতনা ধারণ করে সংস্কৃতির মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।’
ইউডি/রেজা

