এশিয়া ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
উত্তরদক্ষিণ । বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৯:৩০
পৌনে ৯ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের এশিয়া ইন্স্যুরেন্সের এক পরিচালক।
কোম্পানিটির পরিচালক মোহাম্মদ আলী খোকন ৮ লাখ ৭৯ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন বলে ডিএসই সূত্রে জানা গেছে।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই পরিচালক তার ঘোষণাকৃত শেয়ার ক্রয় করবেন।

