নাটোরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নাটোরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৯:১৫

নাটোরের বড়াইগ্রামে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান, জন্মের ৬ বছর পর কুষ্টিয়া থেকে প্রথমবারের মতো নানাবাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার আরাজি গ্রামে বেড়াতে আসে শিশু মাশরাফি।

বিকালে খেলতে খেলতে বাড়ির পাশের ডোবায় জমে থাকা পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন ডোবায় শিশুটির মাথা দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এর আগে মঙ্গলবার দুপুরে একই উপজেলার পশ্চিমপাড়া গ্রামে ৫ বছরের শিশু সারোয়ার বাবা-মায়ের সাথে বড়াল নদীতে জাগ দেয়া পাট ছাড়াতে গিয়ে নদীতে পড়ে যায়। পরে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading