২ কোম্পানির লেনদেন বন্ধ বৃহস্পতিবার
উত্তরদক্ষিণ । বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৫:২০
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টীল ও জিএসপি ফাইন্যান্সের বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) লেনদেন বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানি ২টির বার্ষিক সাধারন সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ২টি। রোববার কোম্পানি ২টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

