চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত ৩

চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত ৩

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৪:৩৩

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় কন্টেইনার ডিপোতে পাওয়ার ট্যাংক বিস্ফোরণে তিন শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে পতেঙ্গার বিজয় নগরের অবস্থিত ইনকন্ট্রেড কন্টেইনার ডিপোতে তেলের ট্যাঙ্কারে তেল সরবরাহের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন, সিএমপির পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।

তিনি বলেন, ‘দুপুরে ইনকন্ট্রেড কন্টেইনার ডিপোতে পাওয়ার ট্যাংক ওয়েল্ডিং করার সময় ওয়েল্ডিংয়ের ছিটায় পাওয়ার ট্যাংক লিক হয়ে এই বিস্ফোরণ ঘটে হতাহত হয়।’

ওসি আরও বলেন, ‘এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গেছে। হতাহতদের বাড়ি পতেঙ্গা বিজয় নগর এলাকায় বলে জানা গেছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading