করোনা-জয় করে কাজে ফিরলেন ঝিনাইদহের এডিসি সেলিম রেজা

করোনা-জয় করে কাজে ফিরলেন ঝিনাইদহের এডিসি সেলিম রেজা

খাইরুল ইসলাম নিরব । উত্তরদক্ষিণ
ঝিনাইদহ: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১২:৩৫

করোনা জয় করলেন ঝিনাইদহ’র অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি/রাজস্ব) মোঃ সেলিম রেজা।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) তিনি করোনা জয় করে কর্মস্থলে ফিরেছেন। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।

পরদিন বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে তার নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টিভি ও দৈনিক বণিকবার্তা পত্রিকার জেলা প্রতিনিধি এবং দৈনিক নওয়াপাড়া পত্রিকার বিশেষ প্রতিনিধি ফয়সাল আহমেদ তাকে ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading