এডমিরাল র্যাংক ব্যাজ পেলেন নৌবাহিনী প্রধান
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৬:০৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে এডমিরালের নতুন র্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিউজ্জামান সেরনিয়াবাত নতুন নৌবাহিনী প্রধানকে এডমিরালের র্যাংক ব্যাজ পরিয়ে দেন। প্রেস সচিব আরো জানান, ব্যাজ পরানোর অনুষ্ঠান শেষে নতুন নৌবাহিনী প্রধান- প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন। এ সময়ে প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে নৌবাহিনী প্রধানের সাফল্য এবং তাকে এ ব্যাপারে সব ধরণের সহযোগিতার আশ্বান দেন।
অনুষ্ঠানে এ সময়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

