দেশে করোনায় আরো ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৫৮
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৬:৫৫
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা বা কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩২ জন।
এনিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪ হাজার ৩৮৩ জন। আর এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মোট ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৪.৯৬ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৯২ হাজার ৩৮টি। মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.০৮ শতাংশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৪ জন। এ পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন। নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ৮ জন।

