নিজের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত চান ডা. সাবরিনা

নিজের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত চান ডা. সাবরিনা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৮:৩০

করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে বরখাস্ত হওয়া ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের হওয়া মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সাবরিনার আইনজীবী সাইফুজ্জামান তুহিন এ তথ্য জানান। তিনি বলেন, যেহেতু এই মামলার মূল ভিত্তিটা বেশ কিছু ডকুমেন্ট নির্ভর। তাই আমরা বিচারিক আদালতে সেসব ডকুমেন্ট চেয়ে আবেদন জানিয়েছিলাম। প্রসিকিউশনও এসব ডকুমেন্টের ওপর নির্ভর করে মামলা চালিয়ে যাচ্ছে। তাই আমরা সাবরিনার পক্ষে সেসব ডকুমেন্টের তথ্য চেয়ে আবেদন জানালে বিচারিক আদালত তা খারিজ করে দেন। ওই খারিজ আদেশের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আবেদন জানিয়েছি। উক্ত আবেদনে মামলার ডকুমেন্ট ও স্থগিতাদেশ চাওয়া হয়েছে। আগামী সপ্তাহে আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এর আগে গত ২৩ জুন জেকেজির সিইও আরিফসহ ৫ জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। এ ঘটনায় তেজগাঁও থানায় প্রতারণা ও জাল জালিয়াতির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার তদন্তে জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনার নাম এলে গত ১২ জুলাই তাকেও গ্রেফতার করে পুলিশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading