মডার্ন সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা

মডার্ন সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১১:১৫

গ্রাহক হিসাবে ঘাটতিসহ বিভিন্ন অনিয়মের কারণে মডার্ন সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) কমিশনের ৭৩৮তম কমিশন সভায় এ জরিমানা করা হয় বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে।

জানা গেছে, মডার্ন সিকিউরিটিজে সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি, নিজ প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধির নামে বিও হিসাব খোলা, কর্মকর্তাদের মার্জিন দেওয়া, নগদ অ্যাকাউন্টে মার্জিন দেওয়া, ব্যালেন্স না থাকার পরেও বিও হিসাব থেকে টাকা পরিশোধের অনিয়ম করেছে। এ কারনে হাউজটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading