আমরা করোনা সংক্রমণের দুয়ার খুলে দিয়েছি: সেতুমন্ত্রী

আমরা করোনা সংক্রমণের দুয়ার খুলে দিয়েছি: সেতুমন্ত্রী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৫:৫০

সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার গত কিছুদিনে কমে এলেও এ ভাইরাস ‘খুব তাড়াতাড়ি চলে যাবে’- এমন মনে করার কোনো কারণ নেই। তিনি বলেন, বাংলাদেশের শহরে বন্দরে মার্কেটে রাস্তায় কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই। মনে হয় না, কেউ করোনাকে পাত্তা দিচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা নিজেরাই নিজেদের সেইফটি নষ্ট করছি এবং করোনাভাইরাসের সংক্রমণের দুয়ার খুলে দিয়েছি।’ শুক্রবার (৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে দেশবাসীর আস্থার ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা… তার দক্ষ নেতৃত্বে পরিস্থিতি এতদিন নিয়ন্ত্রণে থাকলেও সচেতনতার দিক থেকে গা-ছাড়া ভাব পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। কাজেই সচেতনতা ও স্বাস্থ্যবিধির ব্যাপারে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading