নবাবগঞ্জে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

নবাবগঞ্জে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

উত্তরদক্ষিণ । শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৯:১৫

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শুক্রবার অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে মাঝিরকান্দা নিশকান্দা ব্রিজের ঢালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জ থানার এসআই মো. মহিদুল ইসলাম জানান, নবাবগঞ্জের বান্দুরা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এনমল্লিক পরিবহনের একটি বাস উপজেলার মাঝিরকান্দা নিশকান্দা ব্রিজের ঢালের মোড়ে পৌঁছলে বিকাল সোয়া ৫টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ আরও এক পুরুষ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

আহত আরও এক নারী যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading