সমৃদ্ধ দেশ গড়তে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ । শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৯:৪০
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, জনগণের জীবনমানের উন্নয়ন, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি আত্মনির্ভরশীল সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সমৃদ্ধ দেশ নির্মাণের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে তথ্য প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা সরিষাবাড়ির নিজ বাড়িতে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
দেশের অগ্রগতি ও স্থিতিশীলতা বিনষ্টকারীদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ ও সচেতন থেকে তা নস্যাত করে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি । মতবিনিময় সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -বাসস

