করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

উত্তরদক্ষিণ । শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১১:০০

করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনমন্ত্রী বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। সেখানকার চিকিৎসকরা সার্বক্ষণিক তার চিকিৎসায় নিয়োজিত আছেন।’ সূত্র – বাংলা ট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading