ঢাবির ছাত্রী হলের গেট বন্ধে নতুন সিদ্ধান্ত
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৩:১০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাত ১১টায় হলগুলোর গেট বন্ধ হবে। এর আগে রাত ১০টায় গেট বন্ধ করা হতো।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঢাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাবির ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময় আগে ছিল রাত সাড়ে ৯টা। ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এ নিয়ম প্রচলিত ছিল। পরে শিক্ষার্থীদের আন্দোলনের পর সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত ১০টা করা হয়।
চলতি বছরের আগস্ট পর্যন্ত রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ছাত্রীদের হলে প্রবেশ ও বের হওয়ার ওপর বিধিনিষেধ ছিল। তবে, পূর্বানুমতি নিয়ে ‘লেট পাস’-এর মাধ্যমে এ সময়ের পর প্রবেশের সুযোগ ছিল।
এবার সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, ছাত্রী হলের গেট বন্ধের সময় আরো এক ঘণ্টা বাড়িয়ে রাত ১১টা করা হলো।
ইউডি/রেজা

